আটককৃত মাদক ব্যবসায়ী চট্টগ্রামের পটিয়া থানার গুন্নু শাহ বাড়ি আশিয়া এলাকার আবুল বশরের ছেলে।
এর আগে গত ২৯ ডিসেম্বর পেটে করে ইয়াবা পাচারের সময় ৯৫০টি ইয়াবাসহ একজনকে আটক করে মীরসরাই থানা পুলিশ। সন্ধ্যায় মীরসরাই থানাধীন ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া ইউটার্ন এর পাশে খালি জায়গা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামপুর গ্রামের নজির আহমদের ছেলে গুরা মিয়া। তিনি ১৯টি প্যাকেটে ৯৫০টি ইয়াবা পেটে করে ঢাকায় পাচার করছিলেন।
.png)
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসাররা মহাসড়ক এবং থানা এলাকার বিভিন্নস্থান থেকে মাদক ব্যবসায়ীদের আটক করছে এবং মাদকদ্রব্য উদ্ধার করছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে পাঠানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।