ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ৩১ জানুয়ারি ২০২২
টেকনাফে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালিয়ে তিন হাজার ৯৪০ ইয়াবাসহ রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গতকাল রোববার বিকেলে হ্নীলা ইউনিয়নের ঐ ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা একই ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক-এফ/৪ এর বাসিন্দা মোহাম্মদ সুলতানের ছেলে।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্প-২৭ এর ব্লক-এ/৪ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কস্থ জাদি মন্দিরের গেটের সামনে অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা তিন হাজার ৯৪০ ইয়াবা ও একটি ব্যবহৃত স্মার্টফোন পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!