ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২২
নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৩ হাজার ৭শ’ ইয়াবাসহ মো. রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তার থেকে ৯১০ টাকা এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাজু মুন্সিগঞ্জের লৌহজংয়ের সরদার বাড়ি এলাকার মো. মনিরের ছেলে।

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

Advertisement

আরো পড়ুন: মেঘনার তীর রক্ষায় ৫২২ কোটি টাকার প্রকল্প

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়ার চর এলাকার মা খাদিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে বাসযোগে এসে উক্ত স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার কথা ছিল। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!