গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক সোমবার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে আসামি মোস্তাফিজুর রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুনতাইড় গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। সে সময় মোস্তাফিজারের শরীর তল্লাশি করে ৩০০ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে র্যাব।
.png)
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মোস্তাফিজুরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ মোস্তাফিজুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।