মানিকগঞ্জে হেরোইনসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মানিকগঞ্জে বাষট্টি গ্রাম থেকে হেরোইন উদ্ধারসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে জেলা ডিবির ওসি মো. নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাড্ডা গ্রামের মো. রিয়াজ উদ্দীনের ছেলে আ. রাজ্জাক, আজিমপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. হাসিবুল ইসলাম, গোবিন্দলের মজিবরের ছেলে শফিকুল, রজ্জব আলীর দেওয়ানের ছেলে সোহাগ দেওয়ান, মানিকদহ এলাকার মৃত সহিম মিয়ার ছেলে জসিম, মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চির দাশরা গ্রামের বদর উদ্দীনের ছেলে শিবলু, মিতরা গ্রামের রসুল খানের ছেলে মো. শরীফ খান, গাড়াদিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মিন্টু।
আরো পড়ুন: তিন দিবস ঘিরে ব্যস্ত ফুলনগরী
.png)
ওসি মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম বার) নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার একটি দল এসআই মো. ফরহাদুজ্জামানের নেতৃত্বে সিংগাইরে অভিযান চালানো হয়। সিংগাইরের বাড্ডা এলাকায় হেমায়েতপুর মানিকগঞ্জ আঞ্চলিক সড়ক এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ রাজ্জাক, হাসিবুল, শরীফ, শিবলুকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এসআই মো. আসাদ মিয়ার নেতৃত্বে ডেফলতলী বাসুদেবের মোটরসাইকেল গ্যারেজের সামনে থেকে ৪৭ গ্রাম হেরোইনসহ মিন্টু, শফিকুল, জসিম, সোহাগকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সিংগাইর ও সদর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।