ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ মামলার আসামি ‘মোটা সুমন’ মাদকসহ গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২২
১০ মামলার আসামি ‘মোটা সুমন’ মাদকসহ গ্রেফতার
গ্রেফতারকৃত মোহাম্মদ আশিক মোহাম্মদ নাজমুল করিম ওরফে নাজির উদ্দিন ওরফে নিজাম উদ্দিন ওরফে ‘মোটা সুমন’

ফেনীতে ১০টি মামলার ফেরারি আসামি মোহাম্মদ নাজমুল করিম ওরফে নাজির উদ্দিন ওরফে নিজাম উদ্দিন ওরফে ‘মোটা সুমনকে’ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ফেনী পৌরসভার পেট্রোবাংলা জাহাঙ্গীর আদিলের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ নাজমুল করিম ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের করিম উল্ল্যাহর পালক ছেলে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি, মাদক, অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার পেট্রো বাংলা জাহাঙ্গীর আদিলের বাড়ির সামনে অভিযান চালিয়ে পলাতক আসামি মোহাম্মদ নাজমুল করিম ওরফে নাজির উদ্দিন ওরফে নিজাম উদ্দিন ওরফে ‘মোটা সুমনকে’ ৫০টি ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

Advertisement

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা করে মোহাম্মদ নাজমুল করিম ওরফে নাজির উদ্দিন ওরফে নিজাম উদ্দিন ওরফে ‘মোটা সুমনকে’ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!