ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ললিপপ দেখিয়ে শিশুর স্পর্শকাতর স্থানে হাত, বাড়িওয়ালা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২২
ললিপপ দেখিয়ে শিশুর স্পর্শকাতর স্থানে হাত, বাড়িওয়ালা গ্রেফতার
প্রতীকী ছবি

খুলনায় ললিপপ দেওয়ার কথা বলে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫০ বছর বয়সী মো. ইউসুফ মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউসুফ খুলনার সোনাডাঙ্গা থানাধীন হাসানবাগ এলাকায় করিম মোড়লের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চামেলি খাতুন বলেন, পরিবারের সঙ্গে ইউসুফ মোড়লের বাড়িতে ভাড়া থাকতো পাঁচ বছরের ওই শিশু। এ সুযোগে প্রায়ই চকলেট ও ললিপপ দেওয়ার কথা বলে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করতেন ইউসুফ। সর্বশেষ মঙ্গলবার চকলেটের কথা বলে ডেকে নিয়ে মেয়েটির স্পর্শকাতরে হাত দেন। পরে বিষয়টি পরিবারকে জানায় ভুক্তভোগী শিশুটি। এরপর থানায় অভিযোগ দেয় শিশুটির পরিবার।

Advertisement

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, অভিযোগ পাওয়ার পরই সত্যতা যাচাই করে ইউসুফ মোড়লকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!