ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ১২ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২
খুলনায় ১২ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক
উদ্ধারকৃত হরিণের মাংস ও আটককৃত শিকারি

খুলনার কয়রা উপজেলা থেকে ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় আটক করা হয়েছে অসিত কুমার সরদার নামে এক শিকারিকে।

আটককৃত অসিত কুমার সরদার ঐ উপজেলার বড় আংটিয়ারা এলাকার নগেন্দ্র নাথ সরদারের ছেলে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তি বলা হয়, সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের কয়রা বিসিজি স্টেশনের একটি টহল দল কয়রা উপজেলার বড় আংটিয়ারা এলাকায় বিশেষ অভিযান চালায়। ঐ সময় ১২ কেজি হরিণের মাংস উদ্ধার ও হরিণ শিকারি অসিত কুমার সরদারকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত শিকারিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে কোস্ট গার্ড।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!