ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় নারী পকেটমার চক্রের ২ সদস্য আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:২২, ১৯ জানুয়ারি ২০২২
আখাউড়ায় নারী পকেটমার চক্রের ২ সদস্য আটক
আটককৃত ২ নারী পকেটমার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিনব কায়দায় এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় নারী পকেটমার চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে জনতা। পরে স্থানীয় লোকজন খবর দিয়ে পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করে দেয়।  বুধবার দুপুরে পৌরশহরের দূর্গাপুর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মাসুক মিয়ার স্ত্রী তাছলিমা (৪০) এবং একই গ্রামের বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী ফুলসুমা (৪৫)।

জানা গেছে, দুপুরে  পৌরশহরের দূর্গাপুর গেইট চত্বরে এক নারীর ব্যাগ থেকে টাকা ও মোবাইল  নেওয়ার সময় হঠাৎ  তিনি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে ওই দুই নারী কে আটক করে। এ ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে পকেটমারের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে । পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসে।

Advertisement

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মিজানুর রহমান বলেন, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার পকেটমার। তারা বিভিন্ন সময় হাসপাতাল, বাজার, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন এবং জনগুরুত্বপূর্ণ স্থানে চুরি করে থাকে বলে স্বীকার করেছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!