ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ৫ জুলাই ২০২২
রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
স্বজনদের আহাজারি

রংপুরে ট্রাকচাপায় আহত আরো দুই অটোযাত্রী প্রাণ হারিয়েছেন। এর আগে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৩০ বছর বয়সী ধরণী ও ৫৭ বছরের নবাব আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- অটোচালক ৪৬ বছর বয়সী রাজা মিয়া, চার বছরের জান্নাত মাওয়া, ৬০ বছরের গীতা রানী ও ৫৫ বছরের শাহজাহান মিয়া। তবে আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম জানান, অটোরিকশায় করে আটজন যাত্রী পীরগাছা উপজেলার চৌধুরানী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার দুই ঘণ্টার পর চিকিৎসাধীন আরো তিনজন মারা যান।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোযাত্রী ৫০ বছরের আব্দুল করিম জানান, পীরগাছা থেকে অটোরিকশায় করে রংপুরের দিকে যাচ্ছিলেন। মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা পীরগাছাগামী বালুবাহী একটি ডাম্পট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুজন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!