মঙ্গলবার সকালে নাসিরনগর সদরের নিজ বাসভবনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেক পরিবারকে মুড়ি, চিড়া, গুড়, সেমাই, চিনি, দুধ, কিসমিস ও সাবান দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রুমা আক্তার, নাসিরনগর সদর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব নূরে আলম, এম এ কাসেম, গোলাম মোহাম্মদ তারেক, কৃষক লীগ নেতা বাচ্চু মিয়া তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.png)
এ সময় মো. নাজির মিয়া বিত্তবানদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।