ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে শিশুকে বলাৎকার, গৃহশিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ৬ জুলাই ২০২২
নোয়াখালীতে শিশুকে বলাৎকার, গৃহশিক্ষক গ্রেফতার
সুধারাম মডেল থানা-ফাইল ফটো

নোয়াখালীর সদর উপজেলায় শিশুকে বলাৎকারের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার (৬ জুলাই) বিকেলে ঐ শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। 

এর আগে, একই দিন সকালে সুধারাম মডেল থানায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। এরপর দুপুরের দিকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।  

Advertisement

সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার কামাল কমপ্লেক্স মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত মনিরুল এক বছর আগে থেকে গৃহশিক্ষক হিসেবে ঐ শিশু  শিক্ষার্থীকে পড়াতেন। এ সুযোগে তাকে একাধিকবার বলাৎকার করে অভিযুক্ত শিক্ষক। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় ঐ শিক্ষক। এরপর শিশুটি ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি। এরপর বিষয়টি জানাজানি হলে শিশুর পরিবার মামলা করে।  

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মো.সবুজ মিয়া বলেন, বুধবার সকালে তার শিশু সন্তানকে বলাৎকারের অভিযোগে তার বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ ঐ শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

অপরদিকে, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!