ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক সপ্তাহের বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৫৬, ৬ জুলাই ২০২২
এক সপ্তাহের বন্ধের ফাঁদে আখাউড়া স্থলবন্দর
আখাউড়া স্থলবন্দর-ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা এক সপ্তাহের বন্ধের ফাঁদে পড়েছে। আগামী ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশ থেকে বুধাবর এ তথ্য পাওয়া গেছে। 

নোটিশে বলা হয়েছে, এ সময় উভয় দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ছয়দিনের ছুটির পরের দিন শুক্রবার হওয়ায় ১৬ জুলাই শনিবার থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে। বন্দর বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব‍্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

Advertisement

আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, উল্লেখিত সময়ে শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে। বিষয়টি এরই মধ্যেই দু'দেশের ব্যবসায়ীদের জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!