বৃহস্পতিবার বিকেলে উপজেলার ময়না এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৪৫ বছর বয়সী হাকিম একই এলাকার আজিজুর রহমান খলিফার ছেলে।
স্থানীয়রা জানায়, ছয় মাস ধরে আজিজুর রহমান খলিফার সঙ্গে বড় ছেলে আব্দুল হাকিমের বিরোধ চলছিল। এরই জেরে ছেলেকে বাড়ি থেকে বের করেও দেন। বৃহস্পতিবার বিকেলে হাকিমের সঙ্গে বাবার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন আজিজুর। গুরুতর অবস্থায় স্বজনরা হাকিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান।
.png)
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।