এ সময় ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন এবং ২৫টি ইয়াবা এবং ক্ষুর-চাকু উদ্ধার করা হয়। শুক্রবার (১০ জুন) ভোরে র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দত্তপাড়া ফতেঙ্গাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ বাবুল হোসেন ও শখ গোলাম রব্বানী সাব্বির নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
.png)
অপরদিকে পাবনার চাটমোহর উপজেলার জাগতলা কাজীপাড়া এলাকা থেকে নাটোরের বাগাতিপাড়া থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক আসামি মেহেদী হাসানকে আটক করা হয়।
সেখান থেকে ফিরে আসার পথে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা রোড সংলগ্ন আক্কাসের মোড় এলাকায় হাছিনুর রহমান এবং আক্কাস আলী নামে মুদি দোকানিসহ দুইজনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম ও আহত করার সময় সোহেল রানা, ইমন হোসেন, মোতালেব হোসেন, মো. শাকিল হোসেন ও রকিবুল হাসান নামে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে র্যাব। এ সময় দুটি মোটরসাইকেল, একটি করে ক্ষুর ও চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।