ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফতুল্লায় কিশোর গ্যাংয়ের পাচঁ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৭ মে ২০২২
ফতুল্লায় কিশোর গ্যাংয়ের পাচঁ সদস্য অস্ত্রসহ গ্রেফতার
শোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার বক্তাবলী ফেরীঘাট ও মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ দুটি ধারালো চাকু উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মামুনের পুত্র মানিক একই এলাকার রাসেদের পুত্র কাউছার,মাসদাইর ছোট কবরস্থানের সহোদর দুই ভাই ও এলু মিয়ার সিফাত, উজ্জল ও  আশরাফের ছেলে মো. আশিক।

Advertisement

পুলিশ জানায়, সদর উপজেলার নরসীংপুর এলাকার বেকারী ব্যবসায়ী মীর হোসেন খানের পুত্র নাজমুল ও কর্মচারী ফাহিম বৃহস্পতিবার বিকেলে বক্তাবলী ফেরীঘাট এলাকায় ঘুরতে যায়। রাত সাড়ে সাতটার দিকে তারা সেখান থেকে চলে আসার পথে জাকিরের ইট খোলার সামনের রাস্তা থেকে গ্রেফতাকৃতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে এবং বেকারী ব্যবসায়ী মীর হোসেন খানের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে।

বিকাশের মাধ্যমে রাত নয়টার দিকে চার হাজার টাকা প্রদান করে। বিকাশের দোকান বন্ধের অজুহাত দেখিয়ে হাতেহাতে বাকী টাকা পরিশোধের প্রস্তাব দিলে গ্রেফতারকৃতরা টাকা নিয়ে জাকিরের ইট খোলায় নিয়ে আসতে বলে। পরে তারা কৌশল অবলম্বন করে লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে গ্রেফতারকৃতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মানিক ও কাউছারকে আটক করতে সক্ষম হয়। 

সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে পালিয়ে যাওয়া সিফাত, উজ্জল ও মো. আকাশকে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেকারী ব্যবসায়ী মীর হোসেন খান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতিনিয়ত বক্তাবলী ফেরীঘাট, মুন্সিগঞ্জ-পঞ্চবটী সড়কসহ আশপাশের বিভিন্ন রাস্তায় ছিনতাই করে থাকে বলে স্বীকার করেছে। তারা পেশাদার ছিনতাইকারী। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!