বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
গ্রেফতাররা হলেন সোনারগাঁওয়ের আনন্দ বাজারের আব্দুল সিল্কিক ভান্ডারীর ছেলে কালাম ভান্ডারী, কুমিল্লার তিতাসের নাগেরচরের বিপনের ছেলে মো. রায়হান, কিশোরগঞ্জের যুগিরকান্দার কাজী মিয়ার ছেলে হাসান আহম্মেদ, সোনারগাঁওয়ের বারগাঁও এলাকার মোক্তার হোসেনের ছেলে মো. ফারুক, সোনারগাঁওয়ের কাঁচপুরের হিরন ভূঁইয়ার ছেলে মো. সুমন, ডেমরার মজি রহমানের ছেলে মনির হোসেন।
.png)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও ঢাকার ডেমরার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী তরিকুল ইসলাম গত ৯ মে সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকার ১ নম্বর রোড এর মাখনা বাদীর চায়ের দোকানের সামনে তার একটি এক্স–২ টাটা কোম্পানির পিকআপ গাড়ি রেখে গেলে দেখেন গাড়িটি চুরি হয়ে গেছে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় করা তার মামলাটি পিবিআইয়ে স্থানান্তরিত হয়। তথ্য প্রযুক্তি এবং সোর্সদের সহায়তায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৬ জন আসমিকে গ্রেফতার গ্রেফতার করা হয়।
পিবিআই জানায়, আসামিরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক কাভার্ডভ্যান, পিকআপ, অটোরিকশা ছিনতাইকারী, অপহরণকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের পেশাদার অপরাধী চক্র। উক্ত চক্রের আসামিদের গ্রেফতার করার পর তাদের দেয়া তথ্যমতে চুরি হওয়া দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয় যার একটি যাত্রাবাড়ী এবং আরেকটি সিদ্ধিরগঞ্জ এলাকা হতে উদ্ধারপূর্বক উদ্ধার করা হয়।
৩ বছর যাবৎ অনুমানিক ১০০-১২০ এর বেশি ট্রাক, পিকআপ ভ্যান, এবং অটো রিকশা চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে পিবিআইয়ের কাছে স্বীকার করেছে। তদন্তকালে পিবিআই ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় আরো ৫ টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে।