ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে অটোরিকশা চালক সিয়াম হত্যায় ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ  প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৪৭, ২১ মে ২০২২
নারায়ণগঞ্জে অটোরিকশা চালক সিয়াম হত্যায় ২ আসামি গ্রেফতার
আটককৃত ২ আসামি-ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আলীরটেকে অটোরিকশা চালক সিয়াম এর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। 

শুক্রবার আলীরটেক এলাকা থেকে ইয়ামিন ও নবী হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। 

শনিবার র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায় নিহত সিয়াম একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো সে ১৩ মে তার অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশে বের হলেও অন্যান্য দিনের মতো সন্ধ্যায় সে আর বাসায় ফিরে আসেনি। এতে তার পরিবার উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে জেলার সদর মডেল থানাধীন আলীরটেক তৈলখিয়ার চরের আতাউর রহমান ও বাদলের পরিত্যক্ত ইট ভাটায় সিয়ামের অর্ধগলিত লাশ ইটের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়।

Advertisement

শুক্রবার দুই আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় সিয়ামের অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশে গলা কেটে হত্যা করে। পরে সিয়ামের মৃত্য নিশ্চিত হলে তারা লাশটি গুম করার উদ্দেশে ইট দিয়ে ঢেকে রাখে ও অটোরিকশা বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!