[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর চকবাজারের বড়মিয়া মসজিদ এলাকা থেকে মো. সাদ্দাম হোসেন নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে রসুলবাগ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদ্দাম কক্সবাজারের উখিয়া উপজেলার ডালু মিয়া খলু বাপের পাড়ার খাইরুল হকের ছেলে।
.png)
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, এক মামলায় বিচার শেষে সাদ্দাম হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড দেয় আদালত। তবে মামলার রায় ঘোষণার পর থেকেই গা ঢাকা দেন সাদ্দাম। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রসুলবাগ আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!