গ্রেফতারকৃত শিল্পি রংপুর জেলার নীলফামারী থানার রাজু মিয়ার মেয়ে। তারা স্ব পরিবারে ফতুল্লা থানার ওয়াপদারপুল এলাকায় বসবাস করেন। তিনি ফকিরা গার্মেন্টসে চাকরি করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে শিল্পি বেগমের স্বামী রাসেলের দায়ের করা যৌতুক মামলায় আদালত গ্রেফতার পরোয়ানা জারি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ওয়াপদদারপুল এলাকায় অভিযান চালায় শিল্পি বেগমকে গ্রেফতার করে দুপুরেই তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
.png)
গ্রেফতার শিল্পি বেগম জানান, ২০১৩ সালে পারিবারিক সম্মতিক্রমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করতো। আর এ কারণে ছয় বছর ধরে স্বামীর সংসার ছেড়ে তিনি বাবার বাসায় বসবাস করছেন। বছর দুয়েক আগে স্বামীকে তালাক দেয় শিল্পি। তাদের সংসার জীবনে ছোয়াদ নামে একটি পুত্র সন্তান রয়েছে।