[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জ যুবদলের পকেট কমিটি, পদবঞ্চিতদের ক্ষোভ
যুবদলের লোগো
সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি নিয়ে ত্যাগী, পদবঞ্চিত ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ আর হতাশা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের পছন্দের লোক দিয়ে গঠিত পকেট কমিটি ভেঙে যোগ্য লোক নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।
পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, কিছুদিন আগেই নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন। অথচ এই দুজনকে কখনোই যুবদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তারা টাকার বিনিময়ে পদ-পদবি কিনে নেতা হয়েছেন। এমনকি কমিটি গঠনের পরও যুবদলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাদের।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা যুবদলের ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় যুবদল। এর ছয় মাস পর ২০১৯ সালের ২৩ মার্চ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১৬ মার্চ সেই কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!