এর আগে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদরের বকশিবাজার তিন রাস্তার মোড় থেকে গ্রেফতার করা হয় ব্রাজিলকে। পরে তার দেওয়া তথ্যে রাতেই সদরের পালশা চৌকিরপাড় ব্রিজের দক্ষিণ পাশের একটি বাগান থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্রাজিল বগুড়া সদরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি শহরের চারমাথা বন্দর শাখা যুবদলের সভাপতি।
.png)
পুলিশ জানায়, পরোয়ানা জারি থাকায় শীর্ষ সন্ত্রাসী ও যুবদল নেতা ব্রাজিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ব্রাজিলের বিরুদ্ধে আগে অস্ত্র, বিস্ফোরক, অ্যাসিড নিক্ষেপ, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবিরোধী আইনে ২২টি মামলা রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, যুবদল নেতা ব্রাজিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।