[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা কারাগারে
সেলিম খন্দকার
নারায়ণগঞ্জের বন্দর থানায় চেক ডিজঅনার মামলার চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক যুবদল নেতা সেলিম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে বন্দর থানার কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারকৃত সেলিম খন্দকার বন্দর কলাবাগ এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ও বন্দর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
.png)
আরো পড়ুন: সাত কলসি স্বর্ণের লোভে প্রবাসীর স্ত্রী খোয়ালেন ৬ লাখ টাকা
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের কলাবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় চেক ডিজঅনার মামলার চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবদল নেতা সেলিম খন্দকারকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে শনিবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!