[ দেশজুড়ে ]
সিলেটে ফেনসিডিলসহ যুবদলের দুই নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে ফেনসিডিলসহ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির এক সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জি এম আব্বাস বাপ্পী ও হবিগঞ্জ সদরের দরিয়াপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে যুবদল নেতা বাবুল মিয়া।
আরো পড়ুন: কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
.png)
এর আগে মঙ্গলবার বিকেলে নগরীর বড়শলা বাইপাস এলাকা থেকে সাত বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, প্রাইভেটকার তল্লাশি করে গ্রেফতারকৃতদের কাছে থাকা সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!