আল ইমরান জায়লস্কর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ফেনী জেলা যুবদল শাখার দফতর সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, ইমরানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার ওয়ারেন্ট ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়।
.png)
এদিকে, ইমরানকে গ্রেফতারের ঘটনায় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খোন্দকার বিবৃতি দিয়েছেন।