[ দেশজুড়ে ]
বিস্ফোরক মামলায় যুবদল নেতা কারাগারে
যুবদল নেতা মোহাম্মদ রাশেদ
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদল নেতা মোহাম্মদ রাশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাশেদ সদরঘাট থানা যুবদলের সাধারণ সম্পাদক।
আসামিপক্ষের আইনজীবী সবুজ তালুকদার বলেন, ২০১০ সালের বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রাশেদ। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!