ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ১০ মে ২০২২
১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতার লিটন

নোয়াখালীর সুবর্ণচরে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর ছিদ্দিক ওরফে লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ২৮ বছর বয়সী আবু বক্কর ছিদ্দিক সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

Advertisement

পুলিশের জানায়, ২০০৬ সালে মামলাটি করেন আবদুল হালিম। তার বড় ভাইয়ের ছেলের হাত বিচ্ছিন্ন করে হত্যাচেষ্টা চালানোর অভিযোগে লিটনের বিরুদ্ধে এ মামলা করা হয়। তবে বর্তমানে ভুক্তভোগী ও হালিম দেশের বাইরে থাকছেন। ওই মামলায় লিটনকে ১১ বছর ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয় আদালত।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, লিটন দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাইজদী বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!