ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রলীগকর্মী ইভানকে হত্যা, আরেক আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১০ মে ২০২২
ছাত্রলীগকর্মী ইভানকে হত্যা, আরেক আসামি গ্রেফতার
সৌরভ দাশ

চট্টগ্রামে ছাত্রলীগকর্মী আসকার বিন তারেক ইভান হত্যা মামলার মূল আসামি সৌরভ দাশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) সকালে লোহাগাড়া থানাধীন উত্তর আমিরাবাদ মজুমদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে মহানগর হাকিম আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।

গ্রেফতার সৌরভ চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়নের শেবন্দী গ্রামের কৃষ্ণ দাশের ছেলে। তিনি আন্দরকিল্লা রাজা পুকুর লেনের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকেন।

Advertisement

ওসি জাহেদুল কবীর জানান, ইভান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ফেনী, বান্দরবান এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সবশেষ মঙ্গলবার মূল আসামি সৌরভ দাশকে গ্রেফতার করা হয়। ওই হত্যাকাণ্ডে জড়িতের অভিযোগে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এর আগে গত ২২ এপ্রিল রাত ৯টার দিকে কোতোয়ালী থানার চেরাগি পাহাড়ের আজাদী গলিতে ইভানকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন ইভানের বাবা মোহাম্মদ তারেক বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!