[ দেশজুড়ে ]
দেবরকে হত্যা করে লেপ দিয়ে ঢেকে রাখলেন ভাবি
দেবরকে হত্যার অভিযোগে আটককৃত ভাবি-ছবি সংগৃহীত
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাবিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার সাতনা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম আব্দুল্যাহ লাবিব। শিশুটি ওই এলাকার আব্দুল্লাহ জহির উদ্দিনের ছেলে। হত্যায় অভিযুক্ত আটক নারীর নাম রিমা খাতুন।
স্থানীয়রা জানান, সকালে দেবর শিশু লাবিবকে ভাবি রিমা খাতুন ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসে। ভাত খাওয়ানোর পরে রিমা তাকে শ্বাসরোধ করে নিজ ঘরে লেপ দিয়ে ঢেকে রাখে।
.png)
পরিবারের সদস্যরা জানান, রিমা বিয়ের পর থেকে প্রায়ই পরিবারের সদস্যদের জমিজমা ও অনন্য বিষয় নিয়ে ঝগড়া বিবাদে করতো। বাধ্য হয়ে তার শ্বশুর তাকে ভিন্ন করে দেন। ঘটনার দিন সকালে শ্বশুর জাহের আলী তার বড়ো ছেলে মেস্তাউলকে সঙ্গে নিয়ে মাঠে ধান কাটার জন্য যায়। এই সুযোগে রিমা শিশুটিকে হত্যা করে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, শিশু লাবিবকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন তার ভাবি রিমা। তাকে আটক ও লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!