[ দেশজুড়ে ]
কক্সবাজারে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার শহরে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ইয়াবা ও চাকুসহ আটক করেছে র্যাব। শনিবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উখিয়ার রত্নাপালং তেলিপাড়ার ছাবের আহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম ও ঝিলংজা দরিয়া নগর বড়ছড়ার আবদুর রহিমের ছেলে মো. শফিক।
রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করে র্যাব- ১৫ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম ও আইন) মো. বিল্লাল উদ্দিন জানান, শহরের কলাতলী মোড় এলাকায় অপরাধীরা মাদক বিক্রয়, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে এমন খবর পায় র্যাব। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭৭০ ইয়াবা ও দুটি চাকু উদ্ধার করা হয়।
.png)
বিল্লাল আরো জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা পেশাদার ছিনতাইকারী। মাদক সেবন, বিক্রি ও অস্ত্রের ভয় দেখিয়ে পর্যটক ও সাধারণ মানুষকে হয়রানি করে এরা। মামলা দিয়ে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!