ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্মার্টফোন না পেয়ে ফাঁস দিলো এসএসসি পরীক্ষার্থী

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ৮ জুলাই ২০২২
স্মার্টফোন না পেয়ে ফাঁস দিলো এসএসসি পরীক্ষার্থী
ফাইল ফটো

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় আয়েশা আক্তার রিতু নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আয়েশা আক্তার রিতু উপজেলার দারিয়াপুর গ্রামের উত্তরপাড়া এলাকার রাজমিস্ত্রি রিপন মন্ডলের মেয়ে এবং স্থানীয় দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার দুপুরের দিকে টিনের ঘরে নিজ কক্ষের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে মুজিবনগর থানা পুলিশের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। তবে, কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Advertisement

দারিয়াপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মাসুদ রানা মানিক জানান, আয়েশা আক্তার রিতু বেশ কিছুদিন যাবৎ একটি মোবাইল ফোন কেনার জন্য বাবা-মার প্রতি চাপ দিয়ে আসছিল। এই সময়ে তার বাবা-মার হাতে পর্যাপ্ত টাকা না থাকায় এসএসসি পরীক্ষার পরে তাকে মোবাইল ফোন কিনে দেবেন বলে জানিয়েছিলেন। মোবাইল ফোন কিনে না দিলে আত্মহত্যা করবে বলে আজ সকালের দিকেও রিতু বাবা-মাকে হুমকি দিয়েছিলেন। বাবা ঘরে না থাকার সুযোগে রিতু নিজ কক্ষের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মেহেদী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পিতামাতার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!