ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবা নিলেন ফাঁস, চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ছেলে

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ১৭ জুন ২০২২
বাবা নিলেন ফাঁস, চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ছেলে
ফাইল ছবি

যশোরে গলায় ফাঁস নিয়ে বাবার আত্মহত্যার খবর পেয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। 

উপজেলার সুলতানপুর গ্রামের মাঠের মধ্যে বাবা এবং বিকেল তিনটার দিকে একই উপজেলার রাজারহাট রেলক্রসিংয়ের রেললাইনের ওপর এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলাম ও তার ছেলে সোহেল হোসেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়েছে পুলিশ।

Advertisement

যশোরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। তার তিন মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে দুপুরে বাড়ির পাশের মাঠের মধ্যে মেহগুনি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে সিরাজুল ইসলাম আত্মহত্যা করেন। এ খবর শুনে তার ছেলে সোহেল বিকেল ৩টার দিকে রাজারহাটে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করা ছেলের মরদেহের বিষয়ে রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!