ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:১৮, ৯ জুলাই ২০২২
আখাউড়ায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি
ছবি : ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

শনিবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতের ত্রিপুরা ফ্রন্টিয়ার কমান্ডার অধীনস্থ ১২০ বিএসএফ ক্যাম্পকে তিন প্যাকেট মিষ্টি উপহার দিয়েছে সুলতানপুর ৬০ বিজিবি ও সরাইল রিজনাল।

মিষ্টি বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ৬০-বিজিবি ব্যাটালিয়ন, সুলতানপুর এর অধীনস্থ আখাউড়া কোম্পানি সদর এর ইনচার্জ সুবেদার নুরুল হুদা, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস এবং ভারতীয় ১২০ বিএসএফ ব্যাটালিয়ন, আগরতলা এর আইসিপি ইনচার্জ এসআই শ্রীকান্তসহ কর্তব্যরত বিজিবি-বিএসএফের সদস্যরা। 

Advertisement

সুবেদার নুরুল হুদা বলেন, দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রতৃত্ববোধ বৃদ্ধির  লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও ঈদুল আজহা উপলক্ষ্যে তাদের তিন প‍্যাকট মিষ্টি উপহার দিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!