নিহত খাদিজা বেগম গিলাতলা ২ নম্বর বিহারী কলোনির মো. জামিল আহমেদের স্ত্রী। রোববার রাতে খানজাহান আলী থানার ডাক্তারবাড়ি এলাকায় খুলনা- যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, ডাক্তার বাড়ি এলাকায় খাদিজা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ফুলতলা থেকে দৌলতপুরগামী একটি মোটরসাইকেল খাদিজাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি খুলনা- যশোর মহাসড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। তার নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক রহিম সরদার ও আরোহী গালিব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে ওই নারীকে চিকিৎসার জন্য ফুলতলা উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে পৌঁছানোর পর খাদিজা বেগম মারা যান।