[ দেশজুড়ে ]
হবিগঞ্জে দুস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ
হবিগঞ্জ শহরে গরিব-দুস্থদের মাঝে গরুর গোশত বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জ শহরে গরিব-দুস্থদের মাঝে গরুর গোশত বিতরণ করেছে আল খায়ের ফাউন্ডেশন। সোমবার দুপুরে শহরের পুরান মুন্সেফী এলাকার রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ গোশত বিতরণ করা হয়।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল।
এছাড়া রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা আক্তার ও ফয়সল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় শহরের বিভিন্ন এলাকার ২ শতাধিক গরিব-অসহায় নারী পুরুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!