ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের পা বিচ্ছিন্ন

গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে ঝগড়া
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ১২ জুলাই ২০২২
চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের পা বিচ্ছিন্ন
গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার ঝগড়া। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার ঝগড়া থামাতে গিয়ে এক বৃদ্ধের পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার উপজেলার বদরখালী ইউপির কুতুবনগর পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ। আহত নুরুল হুদা সওদাগর একই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

জানা গেছে, বদরখালী ইউপির কুতুবনগর পাড়ার রুহুল আমিনের ছেলে সোহাগ মনির ও তার আপন চাচা দোস্ত মোহাম্মদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জেরে সোমবার একটি গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে সোহাগকে মারধর করেন চাচা। এ সময় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরুব্বি নুরুল হুদা ঘটনাস্থলে আসেন। পরে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে দোস্ত মোহাম্মদ তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে হাত, পা ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে একটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। নুরুল হুদাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাল এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Advertisement

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দোস্ত মোহাম্মদকে আটক করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!