ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গেলেন তিনজন, নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:১১, ১২ জুলাই ২০২২
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গেলেন তিনজন, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিশু। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত রাশেদ মিয়া জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই দীপক চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় যেতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরো ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া ট্রেনে কাঁটা পড়ে মারা যান। তবে, শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। তবে, ওই দুই শিশুর সঙ্গে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কিনা বিষয়টি জানতে পারিনি। 

Advertisement

এসআই দীপক আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!