বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাইবান্ধা রেলস্টেশনের ২নং রেলগেট সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস গাইবান্ধা রেলস্টেশনের ২নং রেলগেট সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক তরুণী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন। এতে তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে বোনারপাড়া জিআরপি থানায় ফোন করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে জানানো হয়।