ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ঘুরতে গিয়ে অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু  

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১৮ মে ২০২২
কক্সবাজারে ঘুরতে গিয়ে অতিরিক্ত মদপানে তরুণীর মৃত্যু  
অতিরিক্ত মদ্যপানে অসুস্থ তরুণীর মৃত্যু ও গ্রেফতার দুজন ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে অতিরিক্ত মদপানে লাবণী আকতার নামের এক তরুণী ৪ দিন চিকিৎসাধিন থাকার পর মারা গেছেন। 

পুলিশ জানায়, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে আসা ৪ বন্ধুর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারি বরগুনার মনির হোসেনের মেয়ে। 

Advertisement

এ ঘটনায় আটকরা হলেন যাত্রীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু।

আরো পড়ুন >>> মাছ শিকারে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের 

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, ৪ বন্ধুসহ ১১ মে কক্সবাজার আসেন তারা। এসে কলাতলীর বিচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন। ওখানে ১৪ মে অসুস্থ হলে তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। এসময় সঙ্গে আসা ৪ জনের মধ্যে ২ জন স্বীকার করেন তারা অতিরিক্ত মদ পান করেছিল। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও অপর ২ জন পালিয়ে গেছেন।

তিনি জানান, ৪ দিন চিকিৎসাধিন থাকার পর বুধবার সাড়ে ১২ টায় তরুণীর মৃত্যু হয়। এরই মধ্যে তরুণীর বাবাসহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি (তদন্ত) জানান, আটক ২ জনকে এ ঘটনায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারা হেফাজতে রেখেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!