অশনি: ২ ঘণ্টা বিলম্বে কক্সবাজারে নামলো বিমান
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে ১৬২ যাত্রী নিয়ে প্রায় ২ ঘণ্টা বিলম্বে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
সোমবার সন্ধ্যা ৬টা ২ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। যাত্রীরা সুস্থ রয়েছেন।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিমানবন্দর থেকে ৩টা ৩০ মিনিটে ১৬২ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বিকেল ৪টা ১১ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বাতাসের গতিবেগ বেশি থাকায় পাইলট ফ্লাইটটি অবতরণ অনিরাপদ মনে করেন। পরে সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন।
.png)
আরো জানা গেছে, বৈরী আবহাওয়া কেটে গেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ৫টা ৪৫ মিনিটে ছাড়ে। যা সন্ধ্যা ৬টা ২ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এ বিলম্বের জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
যাত্রীদের সুস্থতার বিষয়টিও নিশ্চিত করেছে কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ।