ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সকালে হাঁটতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ১৫ জুলাই ২০২২
সকালে হাঁটতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সাবেক ব্যাংক কর্মকর্তা
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি

ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের রাউতাইল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের মৃত সোবান আলী ছেলে।

পুলিশ জানায়, ঝিনাইদহ অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুস সামাদ সকালে হাঁটতে বের হন। সাড়ে ৬টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!