ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় পিকআপ-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ১৬ জুলাই ২০২২
বগুড়ায় পিকআপ-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। হতাহত সবাই প্রাইভেটকারের যাত্রী।

শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কালেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।

Advertisement

হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে আব্দুর রহমান (৩৫) নামে একজনের নাম জানা গেছে। বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। বাকি তিনজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহত অবস্থায় শাকিল (২০) নামে একজন শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কাহালু থানার ওসি জানান, সকালে নওগাঁ থেকে একটি যাত্রীবাহী প্রাইভেটকার বগুড়ার দিকে আসছিল। পথে নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিনযাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরো দুজন। তাদের শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালল জানান, হাসপাতালে আনা দুজনের মধ্যে একজন মারা গেছেন।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!