ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ১৬ জুলাই ২০২২
দিনাজপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত
বোচাগঞ্জের বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভ্যাপসা গরম আর চারদিক চৌচির এমন পরিস্থিতিতে দিনাজপুর বোচাগঞ্জের বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করেছেন শতাধিক মুসল্লি। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। 

শনিবার সকাল সাড়ে ৮টায় সেতাবগঞ্জ পৌর ঈদগাঁ মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করে মোনাজাত করা হয়। 

সেতাবগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক আবু তাহের সিদ্দিকীর ইমামতিতে নামাজ আদায় শেষে আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।

Advertisement

এ সময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলামসহ এলাকার দুই শতাধিক ধর্মপ্রাণ মুসলমান নামাজ ও মোনাজাতে অংশ নেন।

বোচাগঞ্জের বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

ইমাম হাসান নামে এক মুসল্লি বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টিতে চারদিক থৈ থৈ করে। এ বছর সম্পূর্ণ বিপরীত। আষাঢ় মাস শেষ তবুও তেমন বৃষ্টি নেই। তাই আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।

সেতাবগঞ্জ পৌর মেয়র আসলাম বলেন, ‘আমরা গুনাগার বান্দা তাই আমাদের নিজেদের অপকর্মের জন্যই আল্লাহ তায়ালা হয়তোবা বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহ তাআলা তো রাহমানুর রহিম আল্লাহ মাফ করতে পছন্দ করেন। আমরা গুনাগার বান্দা আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশের মানুষের কল্যাণে বৃষ্টি দেন। আমরা আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য বিশেষ মোনাজাত করেছি।’

বোচাগঞ্জের বৃষ্টির জন্য দুই রাকাত এস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। 

ইমাম আবু তাহের সিদ্দিকী বলেন, বৃষ্টির জন্য আমরা একত্রিত হয়ে দুই রাকাত নামাজ আদায় করেছি। বিশেষ মোনাজাতের অংশগ্রহণ করেন উপস্থিত মুসল্লিরা এখানে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। এছাড়া দেশের মানুষের জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ আমাদের এই পরিস্থিতির অবসান ঘটিয়ে প্রশান্তিময় বাংলাদেশ গড়ে উঠে এমন প্রত্যাশা মোনাজাতে করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!