ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির আশায় মহা ধুমধামে ব্যাঙের বিয়ে!

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ১৬ জুলাই ২০২২
বৃষ্টির আশায় মহা ধুমধামে ব্যাঙের বিয়ে!
ছবি: সংগৃহীত

দিনাজপুরে প্রচণ্ড তাপদাহে বৃষ্টির আশায় মহা ধুমধামে ব্যাঙের বিয়ে দেয়া হয়েছে। শুক্রবার শহরের রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পাঁচ শতাধিক।  

সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত রাজবাড়ি চত্বরের হিরা বাগান রক্ষাকালী মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। খাওয়ার আয়োজনসহ সব ব্যবস্থাই ছিল এ বিয়েতে।

আয়োজকরা জানান,  বৃষ্টি নেই। জমিতে পানি নেই। আমন চারা রোপণ করা যাচ্ছেনা। আবার যে জমিগুলোতে চারা রোপণ করা হয়েছে, সে জমিগুলো পানির অভাবে ফেটে চৌচির হয়ে গেছে। অনেকে শ্যালো মেশিন দিয়ে ক্ষেতে পানি দিচ্ছেন। এ কারণে যাতে বৃষ্টি আসে সে জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়।

Advertisement

কলা গাছ ও ফুল দিয়ে সাজানো বিয়ের ছায়া মন্ডপে রাত আটটার দিকে বর ভানু সরকারকে নিয়ে বরের মা সুমনা সরকার ও কনে মতিকে নিয়ে কনের মা আল্পনা মহন্ত অনুষ্ঠানে হাজির হন। রঙ- কাদা মেখে শুরু হয় নাচ-গান। পাশেই চলে বড় বড় ডেকে রান্না। উপস্থিত অতিথিরা বর কনেকে দেখে উপহার দিয়ে খিচুড়ি খেয়ে বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন।

১০১ টাকা প্রতীকী পণে বিয়ে পড়ান হিরা বাগান রক্ষাকালী মন্দিরে পুরোহিত নারায়ন চন্দ্র ঝাঁ। তিনি এ সময় বলেন, অনাবৃষ্টি ও খরা থেকে মুক্তি পেতে প্রথমে শিশুরা এ ব্যাঙের বিয়ের উদ্যোগ গ্রহণ করলেও পরে সেটি উৎসবে রূপ নেয়।  

বর-কনের মা বলেন, ‘খরা থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় এ আয়োজন। অনাবৃষ্টির কবলে পড়লে তারা বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিয়ে থাকেন  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!