নিহত আব্দুল বাতেন জেলার হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।
জানা যায়, নিহতের ছোট ভাই ইনছান আলী মাদক ব্যবসায়ী ইমনের সঙ্গে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলে আসছিলো। শুক্রবার বিকেলে আব্দুল বাতেন বিষয়টি নিয়ে তাদের মীমাংসা করে দেন। সন্ধ্যায় আবারো কথা কাটাকাটির জের ধরে ইমন মোটরসাইকেলে তিন যুবককে সঙ্গে নিয়ে মাঠপাড়া শামীমের দোকানের সামনে আব্দুল বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।