[ দেশজুড়ে ]
পাঁচ দিন ধরে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল ছড়াতে
ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর ছড়া থেকে বিপুল বাউরী নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কামদপুর লঙ্গুছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিপুল আলীনগর চা বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে। তবে তিনি ভারসাম্যহীন রোগী ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
জানা যায়, বিপুল বাউরী ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে গত সোমবার কমলগঞ্জ থানায় জিডি করেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
.png)
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!