ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুতা দেখে কচুক্ষেতে মায়ের লাশ শনাক্ত করল মেয়ে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১৯ জুলাই ২০২২
জুতা দেখে কচুক্ষেতে মায়ের লাশ শনাক্ত করল মেয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার বামনায় এক বিধবা নারীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে ৩০০ গজ দূরত্বে খালের পাড়ে একটি কচুক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। 

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউপির বড়তালেশ্বর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোসা. সালেহা বেগম (৬৫) ওই গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী।

সোমবার রাত ৮টার দিকে নিহতের লাশ কচুক্ষেতে দেখতে পায় মেয়ে আকলিমা বেগম। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। পুলিশের ধারণা বৃদ্ধাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

Advertisement

সোমবার রাতেই বরগুনা সিআইডি ও পটুয়াখালী থেকে পিবিআই দল ঘটনাস্থল এসে হত্যার রহস্য অনুসন্ধান করেন। 

মঙ্গলবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায় বামনা থানা পুলিশ। এ ঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানান, লাশ থেকে মাত্র ২০ গজ দূরে বাঁধের পাশে একজোড়া পুরুষের জুতা রাখা দেখেন স্থানীয়রা। সেখান থেকে কাউকে টেনে হিচড়ে নেয়ার চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের ধারণা সন্ধ্যার পরে তাকে একা পেয়ে দুর্বৃত্তরা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তিনি তাদের চিনতে পারায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে কচুবাগানে ফেলে রেখে যায়।

নিহত বৃদ্ধার মেয়ে আকলিমা বেগম জানান, সন্ধ্যার পরে তার মা ঘরে না ফিরলে তিনি তাকে খুঁজতে বাঁধের কাছে যান। সেখানে তার মায়ের জুতা দেখতে পায়। জুতা ও কচুক্ষেতের ভেতর দিয়ে কাউকে টেনে হিচড়ে নেয়ার চিহ্ন অনুসরণ করে কিছু দূরে গিয়ে তিনি তার মায়ের মরদেহ দেখতে পান। তার ধারণা ছিনতাইকারী কিংবা ডাকাতদল তার মায়ের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে গেছেন।

বামনা থানার ওসি মো. বশিরুল আলম বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিআইডি এবং পিবিআই এই হত্যাকাণ্ডের তদন্ত করছেন। আশা করি দ্রুত হত্যাকারী শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নিহত বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!