[ দেশজুড়ে ]
চালক-হেলপারের ছদ্মবেশে মাদক বিক্রি করতেন তারা
দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব ১১ এক প্রেস রিলিজ দিয়ে এ তথ্য নিশ্চিত করে। এর আগে সকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০১ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় মাদক সরবরাহকারী একটি কাভার্ডভ্যান ।
গ্রেফতার মো. তাজুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি থানার বন্যাকান্দি, সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেমের ছেলে ও মো. ইমরান, বরিশালের উজিরপুর থানার বোড়াকোঠা এলাকার মো. আবুল কাশেমের ছেলে।
.png)
র্যাব ১১ জানায়, মো. তাজুল ইসলাম ও মো. ইমরান চালক ও হেলপারের ছদ্মবেশী মাদক সরবরাহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা মাদক বিক্রিতাদের হাতে পৌছে দিতো। মঙ্গলবার সকালে মাদক নিয়ে আসার সময় সোনারগাঁও থানার আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!