ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২১ দিন পর অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২১ জুলাই ২০২২
২১ দিন পর অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
গ্রেফতার মো. সেলিম। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহরণের ২১ দিন পর ১২ বছরের এক মেয়ে শিশুকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।  

বুধবার বিকেলে র‌্যাব ১১ নরসিংদী ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে নরসিংদীর মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সেলিম জেলার বাঁশখালী থানার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে।

Advertisement

র‌্যাব ১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বাঁশখালী থানার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার মাইমুনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে যৌন হয়রানীসহ ভয়ভীতি দেখিয়ে প্রেমের কু-প্রস্তাব দিতেন অপহরণকারী। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুন সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থীকে অপহরণ করে। পরে পরিবারকে বিষয়টি গোপন রাখার জন্য অপহৃত শিশুকে ধর্ষণ ও হত্যার হুমকি দেন।

এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র‌্যাব। পরে গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামের মজনু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে ছদ্মবেশে আত্মগোপন করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!