ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির জন্য রংপুরে তৃতীয় দিনে বিশেষ নামাজ

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১২, ২১ জুলাই ২০২২
বৃষ্টির জন্য রংপুরে তৃতীয় দিনে বিশেষ নামাজ
নামাজে অংশ নেন শত শত মুসল্লি

রংপুরে বৃষ্টির জন্য তৃতীয় দিনের মতো দুই রাকাত ইস্তেখারার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। এর আয়োজন করে রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদ।

ইস্তেখারার নামাজে ইমামতি করেন রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও রংপুর কোট মসজিদের খতিব হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। এ সময় মোনাজাত করেন রংপুর জেলা সম্মিলিত ইমাম পরিষদের সভাপতি ও রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়জিদ হোসাইনসহ শত শত মুসল্লি।

Advertisement

এ পরিস্থিতিতে খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইস্তেখারার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় দুই হাত তুলে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য কাঁদতে থাকেন নামাজে অংশ নেয়া লোকজন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!